
‘islametinfo’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সেন্ট লুই’ ক্যাথলিক স্কুলটি ওয়াটারলু শহরের ইসলামিক সোসাইটির নিকট বিক্রি করা হয়েছে এবং ইসলামিক সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে এ স্কুলটি মসজিদে পরিবর্তন করবে।
মুসলমানদের নিকট এ স্কুলটি স্থানান্তরিত করার ফলে ফ্রান্সের রাজনীতিবিদ ও ইসলাম বিরোধী দলের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে ওয়াটারলু শহরের পৌরসভা কনসালটেন্ট ‘থিয়ের ঘুলাম্ব’ এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে: এ স্কুলটি মুসলমানদের নামাজের জন্য মসজিদ নির্মান করা হলে আমি অত্যান্ত খুশি হব। এ ব্যাপারে যতোই সমালোচনা হোক না কেন আমি সামাজিক সংহতির জন্য প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন: মুসলমানেরা আমাদের শহরের একটি অবিচ্ছেদ্য একটি অংশ। সুতরাং এ শহরে ইসলাম ধর্মের উপস্থিতকে অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে।
1462056