IQNA

সম্প্রতি এক তদন্তে দেখা যায়;

ইসলাম বিদ্বেষীরা হল্যান্ডের দুই-তৃতীয়াংশ মসজিদে হামলা চালিয়েছে

23:52 - October 31, 2014
সংবাদ: 1465865
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি এক গবেষণা দেখা যায় যে, বিগত দশ বছরে হল্যান্ডে ইসলাম বিরোধী সহিংসতার দরুন ৬৯ শতাংশ মসজিদের ওপর হামলা চালানো হয়েছে।

‘On Islam’  ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ গবেষণা থেকে অনুমান করা যাচ্ছে যে, ইউরোপিয়ান এ দেশে দিনে দিনে ইসলাম বিদ্বেষীদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
হল্যান্ডের প্রখ্যাত গবেষক ও ‘ইসলামোফোবিয়া ও বৈষম্য’ গ্রন্থের লেখক ‘এন কে ভিন্দুয়ালাক’ বলেন: এ সকল হামলার সাথে জাতীয় ও অন্তর্জাতিক অনেক ঘটনা জড়িত রয়েছে। ভবিষ্যতে এ হামলা তীব্রতর হবে নাকি দুর্বল হবে সে ব্যাপারে কোন ধারণা করা যাচ্ছেনা।
গবেষণা অনুযায়ী, মুসলমানদের নামাজ ও ধর্মীয় কাজের জন্য হল্যান্ডে প্রায় ৪৫০ থেকে ৪৭৫টি ভবনে মসজিদ রয়েছে এবং বিগত দশ বছরে ইসলাম বিদ্বেষীরা প্রায় ৬৯ শতাংশ মসজিদে একবার কিম্বা দু’বার হামলা চালিয়েছে।
ব্যক্তিগত মসজিদে আক্রমণ ও চিঠি ও ফোন করে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষীরা হুমকি দিচ্ছে। এছাড়াও মসজিদের সান্নিধ্যে শূকর ও ভেড়ার মৃতদেহ রেখে মসজিদের অবমাননা করছে ইসলাম বিদ্বেষীরা।
বলাবাহুল্য, হল্যান্ডে মোট জনসংখ্যা ১৬ মিলিয়নের মধ্যে প্রায় ১ মিলিয়ন জনসংখ্যা মুসলমান এবং এর মধ্যে অধিকাংশই তুর্কি ও মরক্কোর বংশোদ্ভূত।
1465671

captcha