
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি সৌদি আরবের আল আহসা শহরে আশুরার শোকানুষ্ঠানে সন্ত্রাসীদের নৃশংস হামলার ফলে সৌদি আরবের ৭ অধিবাসী শহীদ এবং ১২ জন আহত হয়েছে। এ হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন আয়াতুল্লাহ সিস্তানী।
এ বিবৃতিতে ইরাকের সর্ব্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা সিস্তানী উল্লেখ করেছেন: মহান আল্লাহ আমাদের এবং আপনাদের প্রতিদানকে ইমাম আবা আব্দিল্লাহ আল হুসাইন (আ.) বিপর্যয় মাধ্যমে বৃদ্ধি করুক। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আল আহসা শহরে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা সকলেই মহান আল্লাহ নিকট থেকে এসেছি এবং তাঁর নিকটেই ফিরে যাব।
আয়াতুল্লাহ সিস্তানী এ বিবৃতিতে আরও উল্লেখ করেছেন: আমরা এ বড় বিপর্যয়ে সহানুভূতি জ্ঞাপন করছি এবং সর্বশক্তিমান মহান আল্লাহর নিকট দোয়া করি, কারবালার শহীদদের সাথে তাদের যেন পুনরুত্থান হয়। মহান আল্লাহর নিকট শহিদদের পরিবারবর্গে জন্য সবর (ধৈর্য) বৃদ্ধি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কারণ, তিনি (আল্লাহ) সব কিছুই শোনেন এবং কাবুল করেন। ولا حول ولا قوة الا بالله العلی العظیم
বলাবাহুল্য, গত শুক্রবার ৭ম নভেম্বরে সৌদি আরবের পূর্বাঞ্চলে ব্যাপক শিয়া মুসলমানদের উপস্থিতিতে শহিদদের জানাজার নামাজ ও দাফন কর্ম সম্পন্ন হয়। এ সময়ে সকল উপস্থিতগণ শিয়া ও সুন্নি ভাইয়েরা, আমরা আমাদের জন্মভূমিকে বিক্রি করব না’ শ্লোগানের মাধ্যমে শিয়া ও সুন্নি মাযহাবের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।
আশুরার শোকানুষ্ঠানে সন্ত্রাসী হামলার ফলে সাধারণ জনগণ ও আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে এবং সৌদি আরবের আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, এ অপরাধের দ্রুত তদন্ত ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
1471388