IQNA

মসজিদুল আকসা অবমাননাকারী ইহুদিরা অপরাধী : ইসরাইলের প্রধান রাবাই

18:14 - November 12, 2014
সংবাদ: 1472754
আন্তর্জাতিক বিভাগ : ইসরাইলের প্রধান রাবাই (ধর্মগুরু) ইসহাক ইউসুফ, নাতানিয়াহু এবং যে সকল জায়নবাদীরা মসজিদুল আকসার উপর চড়াও হয় তাদের নীতির নিন্দা জানিয়ে বলেছেন, মসজিদুল আকসা অবমাননাকারী ইহুদিরা বড় (কবিরা) গুনাহে লিপ্ত।


Islametinfo ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : নাতানিয়াহু এবং যে সকল জায়নবাদীরা মসজিদুল আকসার উপর চড়াও হয় তাদের নীতির নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধান রাবাই ইসহাক ইউসুফ।

গত সপ্তাহ থেকে মসজিদুল আকসার উপর আক্রমণকারী ইহুদিদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেন, এ সকল ইসরাইলি ডানপন্থী নেতা ও চতুর্থ শ্রেনীর রাবাইদের হাতের খেলনায় পরিণত হয়ে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থানের (মসজিদুল আকসা) প্রতি অবমাননা করে।

ইসহাক ইউসুফের ভাষ্যানুযায়ী এ কাজে যে সকল ব্যক্তিদের হাত রয়েছে তারা বড় গুনাহে লিপ্ত এবং মহান আল্লাহ্ তাদেরকে কঠিন শাস্তি দিবেন।

তার সংযোজন : উগ্র ইহুদিরা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আরবদেরকে ঘৃনা ও নৃশংস পদক্ষেপের প্রতি উস্কে দিচ্ছে। এহেন পদক্ষেপের কারণে অনেক রক্তপাত হয় এবং কুদস শহরে রক্তপাত ও সংঘর্ষের ক্ষেত্র প্রস্তুত হয়।

ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জর্ডানের অফিসিয়াল বার্তা সংস্থা জানিয়েছে, যে সকল রাবাইরা মসজিদুল আকসায় প্রবেশের জন্য ইহুদদেরকে অনুমতি দেয় তাদের তীব্র নিন্দা জানিয়েছেন ইসহাক ইউসুফ।#1472566

captcha