
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র মুহররম মাস উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে মোদাস্সের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম হুসাইন (আ.)এর পরিচয় ও কারবালার বিপ্লবের আলোকে বিশেষ আলোচনা সভা শুরু হয়েছে।
এ আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য মোদাস্সের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে সপ্তাহে তিন দিন কাবুলের নারীগণ উপস্থিত হয়। এ আলোচনার পরিচালক হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলার উপস্থিত রয়েছেন এবং ইমাম হুসাইন (আ.)এর পরিচয় ও কারবালার বিপ্লবের আলোকে বক্তৃতা ও উপস্থিত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন।
উল্লেখ্য, পবিত্র মুহররম মাসে এ আলোচনা সভার মোট ১৬টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
1471834