
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোক মজলিশ মেলবোর্নের ভিক্টোরিয়া হোসাইনি কেন্দ্রে পক্ষ থেকে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। ইমাম সাজ্জাদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শোক মজলিশে হুজ্জাতুল ইসলাম গোলাম আলী, ইমাম সাজ্জাদ (আ.)এর ফজিলতের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন এবং ইমাম জয়নুল আবেদীন (আ.)এর সাহিফা সাজ্জাদিয়া গ্রন্থের বিভিন্ন দোয়া পড়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
উক্ত কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, এশার নামাজের পর উক্ত শোক মজলিশ শুরু হয় এবং বক্তৃতা শেষে আহলে বাইতে (আ.)এর শানে মর্সিয়া পাঠ ও মাতম করা হয়।
বলাবাহুল্য, মেলবোর্নের ভিক্টোরিয়া হোসাইনি কেন্দ্রে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়।
1474951