IQNA

ইসলাম বিরোধী আন্দোলনের প্রতি আপোষমূলক পদক্ষেপ নিষ্ফল হবে

9:50 - March 04, 2008
সংবাদ: 1634046
ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার ডিরেক্টর জেনারেল আব্দুল আযীয আল- তাওয়াজিরি নবী (সা.) এর প্রতি কটাক্ষ করে কার্টুনের পুনরায় মূদ্রণ রোধে সৌহার্দমূলক সংলাপ ও আপোষমূলক পদক্ষেপ নাকচ করে দিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক দার আল খালিজ আল তাওয়াজিরির উদ্ধৃতি দিয়ে বলেছে যে ড্যানিশ পত্রিকায় ঔদ্ধৃত্যপূর্ণ কার্টুন পুনরায় মূদ্রণ ইসলামের বিরুদ্ধে একটি পূর্বপরিকল্পিত আক্রমন। তিনি আরও বলেন যে পশ্চিমারা কখনোই কোন ব্যক্তি বা মিডিয়াকে এর ধর্মীয় পবিত্রতাকে অপমান করতে দেবে না।

তিনি ইসলাম ধর্ম ও মুসলিম জাতিকে সন্ত্রাসী আখ্যায়িত করার কারণে কিছু পশ্চিমা নেতাদের নিন্দা জানান । তিনি বলেন: যারা নিজেদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পতাকাবাহী হিসেবে পরিচয় দেন তারা নিজেরাই ভয়াবহ অপরাধ ও অত্যাচার করে বেড়াচ্ছে।

বিভিন্ন দেশ যেমন ইরান, মিশর, পাকিস্থান, বাহরাইন এবং ফিলিস্তিনের মুসলমানেরা ইতোমধ্যে ইসলাম বিরোধী অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছে এবং কোন কোন সরকার ড্যানিশ রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে।

captcha