IQNA

ঔদ্ধত্যপূর্ণ কার্টুনের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ

8:59 - March 04, 2008
সংবাদ: 1634475
নবী (সা.) কে অপমান করে কার্টুন ছবি পুনরায় মুদ্রণ এর ষড়যন্ত্র করার জন্য আন্তর্জাতিক দাম্ভিক শক্তিগুলোর তীব্র নিন্দা করেছে বিশেষজ্ঞ পরিষদ।
ইরানের বিশেষজ্ঞ পরিষদের দপ্তরের সূত্রে জানা গেছে যে ঔদ্ধত্যপূর্ণ পশ্চিমা সংবাদ মাধ্যমকে ঐশী নবীদের প্রতি অপমানকর প্রপাগান্ডা বন্ধ করার জন্য বিশেষজ্ঞ পরিষদ আহবান জানিয়েছে।

এ ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই মুসলিম দেশগুলোর সাথে কিছু পশ্চিমা দেশের সম্পর্ককে নষ্ট করবে যাদের সরকারগুলো অপমানকর ও ব্যাঙ্গাত্মক কার্টুনের পুনরায় মুদ্রণের বিষয়ে চুপ থাকে।

বিশেষজ্ঞ পরিষদ সব মুসলিম জাতিগুলোকে ঐক্য রক্ষায় সর্বাত্মক চেষ্টা করার জন্য আহবান জানিয়েছেন যেন তারা ইসলাম বিদ্বেষী শক্তিগুলোকে মোকাবিলা করতে পারে।

কার্টুন ছবির চিত্রকরদের একজনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ উঠার পর কিছুদিন ধরে ১৭ টি ড্যানিশ পত্রিকা ঔদ্ধত্যপূর্ণ কার্টুনগুলো আবার ছাপিয়েছে।

কার্টুনগুলো ২ বছর আগে প্রথম প্রকাশিত হয় জাইল্যান্ড পোস্টার্ন দৈনিকে যা ইসলামী দুনিয়াতে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করে।
captcha