তাজিক গবেষক ও লেখক ডঃ ইবরাহিমভ ইক্বনাকে আরও বলেন: অক্টোবর বিপ্লবের পর মধ্য এশিয়াতে কিছু গোষ্ঠি তাজিক কবিদের কবিতায় কোরআন ও ইসলামী ধ্যান ধারণাকে গুরুত্বহীন করে দিয়ে ইসলামী সাহিত্য ও সংস্কৃতিকে উচ্ছেদ করে দেয়ার ষড়যন্ত্র করেছিলো।
তিনি উল্লেখ করেন যে সমরকন্দ ও বোখারাকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির দোলনা বিবেচনা করা হয়। তিনি বলেন: বিজ্ঞানীরা এবং কবিরা ইসলামী নীতি আদর্শেও ব্যাবহার করেছিলো এবং আধ্যাত্মিক চিত্রকলা ধর্মীয় কাজগুলোতে স্থান পেতো।
যেহেতু তাজিক সমাজে ধর্মীয় শিক্ষার মূল গেঁথে ছিলো অতএব শত্রুরা সাহিত্য থেকে উচ্চতর মানবিক চিন্তাকে নির্মূল করতে পারেনি।
গবেষক আরো বলেন: কবি হাফেয ও বিদেল কোরআনী ধ্যান ধারণায় বিমুগ্ধ ছিলেন।
ডঃ ইবরাহিমভ পারস্য সাহিত্য ও তাজিক জনগণের উপর ইরানী কবিদের প্রভাব এর উপর গবেষণা করতে ইরান সফরে এসেছেন।