IQNA

শত্রুরা আশুরা সংস্কৃতিকে বিকৃত করার ষড়যন্ত্র করছে - আয়াতুল্লাহ উযমা মাকারেম শিরাজী

8:14 - March 04, 2008
সংবাদ: 1634480
আয়াতুল্লাহ উযমা মাকারেম শিরাজী আশুরার শোক অনুষ্ঠানগুলোর সত্যিকার বাণী ও দর্শনকে শত্রুরা বিকৃত করার ষড়যন্ত্র করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর দফতর থেকে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে শত্রুরা আশুরা সংস্কৃতিকে গুরুত্বহীন ও শোক অনুষ্ঠানগুলোর দর্শনকে বিকৃত করার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি বলেন: ইতিহাস জুড়ে আশুরা সংস্কৃতি আমাদের ধর্মকে রক্ষা করেছে। অনেক বড় বড় ঘটনা যেমন সমসাময়িক কালে দৃঢ়তা এবং ঐ যুদ্ধে বিজয়, গতবছরের যুদ্ধে যায়নবাদীদের বিরুদ্ধে হিযবুল্লাহর বিজয় এবং ইরাকী শিয়াদের বিরাট অগ্রগতির সবই ইমাম হুসাইন (আ.) ও তার সাহাবীদের আশুরার আত্মত্যাগের স্মরণে শোকানুষ্ঠানগুলোর কাছে ঋণী।

প্রতি বছরই আরও বেশী লোক আশুরা সংস্কৃতির দিকে ঝুঁকছে। এবছর আমরা দেখেছি কারবালায় চল্লিশার অনুষ্ঠানে এক কোটি লোক আশুরার শোকানুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

এধরনের সংখ্যা বৃদ্ধিতে শত্রুরা আতংকিত হয়ে আশুরার সংস্কৃতিকে খাটো করার জন্য এর সাথে কল্পকাহিনী ও চরমপন্থী আচরণ মিশ্রিত করছে। অতএব প্রত্যেক অনুসারীকে এ ধরণের ষড়যন্ত্রে মোকাবিলায় সতর্ক থাকা প্রয়োজন।
captcha