IQNA

ইতিহাস লিখে রাখবে শহীদ মুগনিয়েহ্-এর রক্ত ইসরাইলের পতনের শুরু - সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

22:37 - March 04, 2008
সংবাদ: 1634798
হিজবুল্লাহর সেক্রেটারী জেনারেল সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন: লেবাননের উপর যে কোন সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কারণ ইমাদ মুগনিয়েহ্ পিছনে রেখে গেছেন হাজার হাজার অত্যন্ত প্রশিক্ষিত যোদ্ধা যারা শাহাদাতের জন্য অতি প্রস্তত হয়ে আছে।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, " জুলাই ২০০৬ এর যুদ্ধ থেকে হাজ্বী ইমাদের রক্ত পর্যন্ত বিশ্ব ইতিহাস লিখে রাখুক যে এটাই হচ্ছে ইসরাইলের পতনের শুরু।"

"যদি শেইখ রাগেবের রক্ত তাদের (ইসরাইলীদের) লেবাননের বেশীরভাগ এলাকা থেকে বের করে দিয়ে থাকে এবং সাইয়্যেদ আব্বাসের রক্ত শেবা খামার ছাড়া নিরাপত্তা রেখা থেকেও বের করে দিয়ে থাকে তাহলে শহীদ ইমাদ মুগনিয়েহ্-এর রক্ত তাদেরকে ইনশাআল্লাহ অস্তিত্ব থেকে মুছে ফেলবে।"

হাজ্বী মুগনিয়েহ্-এর দাফন অনুষ্ঠানে সমবেত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখা কালে যায়নবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা হাজ্বী ইমাদকে হত্যা করেছো যুদ্ধক্ষেত্রের বাইরে, অথচ তোমাদের সাথে আমাদের যুদ্ধ লেবাননের মাটিতে, তোমরা সীমানা অতিক্রম করে গেছো।"

তিনি বলেন, "এই হত্যাকান্ডের সময়, স্থান ও পদ্ধতির সামনে (বলতে চাই), যদি তোমরা এধরনের খোলাখুলি যুদ্ধ চাও তাহলে বিশ্ব জেনে রাখুক আমরাও খোলাখুলি যুদ্ধ গ্রহণ করলাম।"
captcha