বাণীর সংক্ষিপ্তরূপ নিচে দেয়া হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মহান ইসলামি উম্মাহ ও প্রিয় ইরানী জাতি,
গাজার রক্তাক্ত ঘটনাবলী এতই বিভৎস এবং হৃদয়বিদায়ক যে তা কলম ও ভাষায় প্রকাশ করা যায় না। নিষ্পাপ শিশু, নিরপরাধ নারী ও পুরুষরা বেশ কয়েক মাসের অবরোধ সহ্য করার পর এখন তাদের বাড়িতে তাদের হত্যা করা হচ্ছে। মা বাবার সামনেই নিষ্পাপ শিশুরা দায়িত্বজ্ঞানহীন দখলদারদের ঘৃণার আগুনে পুড়ে যাচ্ছে, একইভাবে নিষ্পাপ শিশুদের চোখের সামনে পিতা মাতা প্রাণ হারাচ্ছে। অথচ যারা সভ্যতা ও মানবতা প্রচারকারী তারা এই বিরাট মানবিক বিপর্যয়কে চরম ধৃষ্টতার সাথে বসে বসে দেখছে । এমনকি কোন কোন ব্যক্তি ধৃষ্টতার সাথে এতে সন্তষ্ট হয়ে বসে আছে।
এরকম ঘটনায় ইসলামী দুনিয়া মুখবন্ধ করে বসে থাকতে পারেনা।
ইসলামী উম্মাহর কাছে আশা করা হচ্ছে যে তারা ক্রোধের তরঙ্গ সৃষ্টি করবে এবং ইসলামী নেতারা তাদের জনগণের ক্রোধকে যয়নবাদী ইসরাইলী সরকারের গালে থাপ্পর হিসেবে পৌঁছে দেবে।
আমেরিকার সরকারের হাত ফিলিস্তিনী জনগনের রক্তে ভিজে আছে। অহংকারী ও দুস্কৃতিকারী এই দেশটির সমর্থন যায়নবাদী সরকারকে অমার্জনীয় অপরাধ করতে দুঃসাহসী করে তুলেছে।
আমেরিকান জাতি কি বুঝতে পারছে যে তাদের সরকার মানবিক সকল পবিত্রতাকে জলাঞ্জলি দিয়েছে যায়নবাদী সরকারের জন্য? ইউরোপিয়ান জাতিগুলো কি সচেতন হয়েছে যে তাদের রাজনীতিকরা যায়নাবাদী পুঁজিবাদীদের অধীনে কতদূর চলে গেছে?
দুষকৃতিকারী আধিপত্য সন্ধানকারী শক্তিগুলো জেনে রাখুক যে তারা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলামী জাগরণের আলোকে নিভিয়ে দিতে পারবেনা। ফিলিস্তীনী জনগণের বিস্ময়কর প্রতিরোধ এবং তাদের নারী, পুরুষ ও শিশুদের আশ্চর্যজনক সাহস তার এক প্রমাণ।
সর্বশেষ ফলাফল হবে মিথ্যার উপর সত্যের বিজয়। আল্লাহ বলেছেন, "এরপর আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম যারা অপরাধ করেছিলো। আর বিশ্বাসীদের সাহায্য করা আমাদের দায়িত্ব।" (৩০:৪৭)
আমি গাজায় লোকদের প্রতি এর নিরপরাধ নারী, পুরুষ ও নিষ্পাপ শিশু এবং নির্জীব হয়ে যাওয়া ফুলগুলোর প্রতি সালাম জানাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের ধৈর্যদান করার জন্য এবং তাদেরকে মুক্তি দেয়ার জন্য এবং তাদেরকে বিজয়ী করবার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সাইয়্যেদ আলী খামেনেঈ