আন্ত সরকার সংস্থা হিসেবে ও আই সি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম সংস্থা। ও আই সি এর ৫৭ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৬ টিই আফ্রিকাতে। ডাকার সম্মেলন ১৪ মার্চে শুরু হওয়ার কথা যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক তৈরীর জন্য নুতন সুযোগ করে দেবে।
সাব সাহারা আফ্রিকায় দ্বিতীয় সম্মেলনের বিষয় হলো, "২১ শতাব্দিতে উম্মাহর চ্যালেঞ্জ মোকাবিলা"।
ও আই সি এর সদস্যরা পরিবর্তনশীল পৃথিবীতে গতানুগতিক সংহতির নুতন ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবেন এবং অর্থনৈতিক পার্টনারশীপ গড়ে তুলবেন, যেমন বানিজ্য কর এবং বানিজ্য প্রতিবন্ধকতা দূর করে একটি ইসলামী অভিন্ন মার্কেট তৈরী করা।
ও আই সি ধনী সদস্য দেশগুলোর উপরে অনুন্নত দেশগুলোকে সাহায্য করার দায়িত্ব দিয়েছে। ও আই স এর সামনে একটি চ্যালেঞ হলো আরবের পুঁজিকে আফ্রিকা ও অর্থনৈতিকভাবে দুর্বল অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে পরিচালনা করা।
জ্ঞান আদান প্রদানের লক্ষ্যে বৈজ্ঞানিক বিষয়ে পার্টনারশীপ গড়ার চিন্তা করছে সদস্যরাষ্ট্রগুলো। অবশ্য এখনই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কে এক কমিটির অধীনে এধরনের কিছু প্রচেষ্টা চলছে।
নাইজার ও উগান্ডার ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বাংলাদেশে রয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু এক্ষেত্রে আরও বেশী কিছু করার সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর উচিত এসকল ক্ষেত্রে আরও বেশী বিনিয়োগ করা।