IQNA

হামাস ও ফাতাহ্ শোকে ঐক্যবদ্ধ

21:53 - March 06, 2008
সংবাদ: 1635372
গাজা ভূখন্ডে ইসরাইলী ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা দুধের শিশু ও নিরপরাধ লোকদের হত্যা করেছে, ছোট্ট এই ভূখন্ডটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও পোড়া মাটি নিয়ে যেন চাঁদের মাটিতে পরিণত হয়েছে। কিন্তু তা প্রতিদ্বন্দী হামাস ও ফাতাহ্ এর ভাইদের মধ্যে দীর্ঘ দিনের ঘুমিয়ে থাকা ঐক্যে জীবন ফুঁকে দিয়েছে।
কামাল নামের একজন ফাতাহ্ সদস্য ৫ই মার্চ বুধবার অনলাইনে বলেছেন, শোক আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে।

তার হামাস প্রতিবেশীর বাসায় তার পরিবারকে সান্ত্বনা দিতে দৌড়ে যেতে দ্বিতীয়বার চিন্তা করেনি যখন গাজা ভূখন্ডে হামাস সদস্যটি ইসরাইলের মিসাইল আক্রমণে নিহত হয় ।

কামাল বলছে যে সে এখন নিহত হামাস সদস্যের পরিবারের ভরণ পোষণ নিজের কাঁধে তুলে নিবে।

"আমরা কি ভাই নই? এরকম কঠিন সময়ে পরস্পরকে সান্ত্বনা দেয়া কোন উপকার নয় বরং তা দায়িত্ব। আমার হামাস প্রতিবেশীর জন্য আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।" শোকে ও ব্যথায় রক্তবর্ণ চোখে কামাল একথাগুলো বলছিলো।

পাঁচ দিনব্যাপী ইসরাইলী বিমান আক্রমণ ও স্থল হামলায় গাজাতে ১২৩ জন ফিলিস্তীনি নিহত হন। তাদের বেশীর ভাগই মহিলা ও শিশু। যা ছিলো ইসরাইলী প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধান মন্ত্রী মাতান ভিলনাই এর 'গাজাকে আরও বড় হলোকাস্টে পরিণত করার বা আরও বড় হত্যাকাণ্ড ঘটানোর' হুমকির বাস্তব রূপ।

৩৫০ জনের বেশী ফিলিস্তীনি যাদের অধিকাংশই বেসামরিক লোক এতে আহত হন। ইসরাইলিরা এম্বুল্যন্স চলাচলে বাধা দেয়াতে অনেকে পথেই মারা যান।
captcha