IQNA

লেবাননের হোসাইন ফাদলুল্লাহ গাজা হত্যাযজ্ঞের বিষয়ে আরব নেতাদের নিশ্চুপ থাকাকে তীব্র নিন্দা জানিয়েছেন

22:10 - March 06, 2008
সংবাদ: 1635373
লেবাননের প্রধান ধর্মীয় নেতা আল্লামা ফাদলুল্লাহ গাজা ভূখন্ডে ইসরাইলী নৃশংসতার মুখে মুসলিম ও আরব নেতাদের নিশ্চুপ থাকার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
লেবাননের দৈনিক আল মোস্তাকবাল জানিয়েছে গতকাল লেবাননে হামাস প্রতিনিধির সাথে এক বৈঠকে আল্লামা সাইয়্যেদ হোসাইন ফাদলুল্লাহ বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু আরব ও মুসলিম নেতাদের নিশ্চুপ থাকা যায়নববাদীদের গাজা ভূখন্ডে তাদের অত্যাচার চালিয়ে যেতে উৎসাহিত করেছে যা নিরাপরাধ নারী ও শিশুদের হত্যাযজ্ঞে পরিণত হয়েছে।

আল্লামা ফাদলুল্লাহ লেবাননে একজন অনুস্মরণীয় নেতা। তিনি আরও বলেছেন, আরব দেশগুলোর উচিত অবরুদ্ধ ফিলিস্তীনিদের অতি দ্রুত সবাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দেয়া।

প্রধান ধর্মীয় নেতা বিভিন্ন ফিলিস্তীনি গ্রুপের মধ্যে গঠনমূলক আপোষ আলোচনার উপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সব ফিলিস্তীনি গ্রুপের মাঝে ঐক্য ইসরাইলী সরকারের আগ্রাসী তৎপরতার ও অত্যাচারের বিরুদ্ধে প্রধান প্রতিরোধ ব্যবস্থা।

তিনি বলেন, ইসরাইল আমেরিকা ও এলাকার কিছু দেশের পূর্ন সমর্থন নিয়েই গাজায় অভিযান চালিয়েছে । কিন্তু ফিলিস্তীনিদের দৃঢ়তা তাদেরকে বিস্মিত করেছে।
captcha