IQNA

কোরআন ব্যবহার করে নুতন বিজ্ঞান আবিষ্কার করার জন্য মুসলিমদের প্রতি আহবান

22:00 - March 06, 2008
সংবাদ: 1635374
গত বুধবার তেহরানে মানবিক ও ইসলামী গবেষণা কেন্দ্রের প্রধান মাহদী গোলশানী বলেছেন, মুসলমানদের উচিত কোরআনের আয়াতের উপর গভীরভাবে ভাবা এবং নুতন বিজ্ঞান আবিষ্কার করা এবং অন্যান্য জাতিগুলোকে অতিক্রম করে যাওয়া।
"ধর্ম ও বিজ্ঞানের মাঝে সম্পর্ক এবং পাঠ্যসূচীতে এর প্রভাব" বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন ধর্মীয় মূল্যবোধ বিহীন উন্নয়ন পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ধর্মের অর্থ সংকীর্ণ রাখা, বৈজ্ঞানিক ক্ষেত্রগুলোকে উপেক্ষা করা এবং ধর্মের উচ্চতর ধ্যান ধারণাকে ভুল বুঝা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা।

জরিপ অনুযায়ী শতকরা ২৫ থেকে ৫০ ভাগ বিজ্ঞানী তাদের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানবজাতিকে ও পরিবেশকে ধ্বংসের উদ্দেশ্য ব্যবহার করে থাকে। কিন্তু ধর্মীয় ঐশী নীতিমালা তাদেরকে তাদের জ্ঞান শান্তিপূর্ণ কাজে ও পৃথিবীর কল্যাণে ব্যবহার করতে সাহায্য করতে পারে।

শহীদ মোতাহ্হারীর একটি মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক জ্ঞান যা ইসলামী সমাজে একটি সমস্যার সমাধান করতে পারে তা ধর্মীয়। তিনি বলেন, ধর্মীয় জ্ঞান মানুষের আত্মার প্রয়োজন মেটাতে পারে কিন্তু পশ্চিমা বিজ্ঞান শুধু পারে বস্তুগত সমস্যার সমাধান করতে।
captcha