আলোচনা অনুষ্ঠিত হয়েছে ৫০ সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থার অনুরোধে। ছবিটি প্রদর্শন করা হলে অনেকগুলো মুসলিম রাষ্ট্র হল্যান্ডের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছেদ করার হুমকি দিয়েছে ।
হল্যান্ডের সরকার ২ বার ডানপন্থী সংসদ সদস্য গার্ট উইল্ডার্সকে ছবিটি না প্রদর্শন করার জন্য বুঝাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
হল্যান্ডের নাগরিকরা আবারও পৃথিবীব্যাপী প্রতিবাদের ভয় করছে যা একবার ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানোর জন্য ডেনমার্কের বিরুদ্ধে ঘটেছে।
ইরান, মিশর এবং পাকিস্থান সবাই এই ছবির তীব্র নিন্দা করেছে এবং অর্থনৈতিক সম্পর্ক ছেদের হুমকি দিয়েছে।
গত বুধবার শত শত আফগান সারা দেশব্যাপী এই ছবির তীব্র প্রতিবাদ জানিয়েছে।