IQNA

আরব আন্ত সংসদীয় ইউনিয়ন ডেনমার্কের সাথে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছে

21:41 - March 09, 2008
সংবাদ: 1636023
আরব আন্ত সংসদীয় ইউনিয়ন ইসলামী ও আরব দেশগুলোকে নবী (সা.) এর প্রতি অবমাননাকর ব্যাঙ্গাত্মক কার্টুন পুনরায় মুদ্রণের জন্য ডেনমার্কের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছে।
আই পি ইউ এর উদ্ধৃতি দিয়ে সরকারী কুয়েতি সংবাদ সংস্থা বলেছে, ডেনমার্কের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমরা সুদান সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আমরা সব মুসলিম ও আরব দেশসমূহের প্রতি এ বিষয়ে এরকম অবস্থান গ্রহণের আহবান জানাই।

আই পি ইউ এর বিবৃতিতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর বিশেষ করে ড্যনিশ সংবাদ পত্রসমূহের তীব্র সমালোচনা করা হয়েছে। কারন তারা নবী (সা.) এর প্রতি অবমাননাকর কার্টুন আবার ছাপিয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকান্ড পূর্বপরিকল্পিত যার লক্ষ্য হচ্ছে মুসলমানদের আবেগকে উস্কে দেয়া এবং ঐশী ধর্মসমূহের মধ্যে সংলাপের পরিবেশ বিঘ্নিত করা যা বিভিন্ন সভ্যতার মাঝে বিভেদ সৃষ্টি করবে।

বিবৃতি অনুযায়ী আরব আন্ত সংসদীয় ইউনিয়ন ড্যনিশ পার্লামেন্ট এর সাথে সম্পর্কচ্ছেদ করছে এবং সব আরব ও মুসলিম দেশসমূহকে এই আক্রমানাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে ধর্মীয় দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহবান জানিয়েছে।

আই পি ইউ এই অপমানকর কাজের হোতাদের বিচারের মুখোমুখি করতে এবং ড্যনিশ সরকারকে সব মুসলিম দেশ ও জাতির কাছে ক্ষমা চাইবার আহবান জানিয়েছে।
captcha