শিল্পকলা এবং ধর্মীয় সাহিত্য ফোরামের একজন বিশেষজ্ঞ হামিদ রেযা ফেকরাত ইক্বনাকে আরও বলেছেন যে কোরআনী কবিতার সেমিনারে কিছু বিশিষ্ট কবি অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে ছাত্ররা পবিত্র কোরআন ও কোরআনের ধ্যান ধারণার উপরে কবিতা আবৃত্তি করবে।
১৩ তম শিল্পকলা ও ধর্মীয় সাহিত্য সেমিনার এর নির্বাচিত কিছু কবিও তাদের কোরআনী কবিতা আবৃত্তি করবেন। তিনি বলেন, তাদেরকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
ইসলামি আযাদ ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এই সেমিনারে অংশগ্রহণ করবে এবং ছাত্ররা বিশিষ্ট কবিদের সাথে পরিচিত হবে।
আযাদ ইউনিভার্সিটির ডেপুটি চ্যান্সেলর মোহাম্মদ মেহদী মাযাহেরি, কোরআন ও ইতরাত সেন্টারের কর্মকর্তা বাবাক ফারযানেহ এবং রাহবারে মোয়াযযাম এর ইউনিভার্সিটি বিষয়ক প্রতিনিধিও এই সেমিনারে উপস্থিত থাকবেন।
জনাব ফেকরাত বলেন, ১৪ তম শিল্পকলা ও ধর্মীয় সাহিত্য সেমিনার পরবর্তী ইরানী বছর (২১শে মার্চ ২০০৮ এর পর) অনুষ্ঠিত হবে।