IQNA

ও আই সি ডাকার সম্মেলনে মুসলিম নেতাদের আমন্ত্রন জানিয়েছে

21:50 - March 09, 2008
সংবাদ: 1636026
সেনেগালের রাজধানী ডাকারে ১১তম সম্মেলনে যোগদানের জন্য ৫৭ টি সদস্য রাষ্ট্রের নেতাদের কাছে ইসলামী সম্মেলন সংস্থা (ও আই সি) আমন্ত্রন জানিয়েছে, বলেছেন ও আই সি এর সেক্রেটারী জেনারেল উপদেষ্টা সাইয়্যেদ কাসেম মাসরী।
মার্চ ১১ ও ১২ তারিখে ২ দিন ব্যাপী এ সম্মেলনে ও আই সির পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে মিলিত হবেন।

আল মাসরি বলেন, ও আই সি নেতারা অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন যার মধ্যে থাকবে সংস্থার চার্টারে সংশোধন আনা যা মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে।

আই আই এন এ জানিয়েছে, ১৯৬০ সনে আল আকসা মসজিদে ইচ্ছাকৃত আগুন লাগাবার পর তাড়াহুড়ার মধ্যে ও আই সি গঠন করা হয়।

তাই এর চার্টার যথেষ্ট নয়। সংস্থাটির জন্য একটি নুতন চার্টার দরকার যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্য ও উপায় আরও পরিষ্কারভাবে উল্লেখ করবে।

তিনি বলেন, ও আই সির সেক্রেটারী জেনারেল প্রফেসর ইকমালুদ্দীন ইহসানগলু সংস্থার নতুন কাঠামো ও এর প্রধানের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে জোর তদবীর করেছেন।
captcha