IQNA

অবমাননাকর কার্টুনের মূল নিহিত রয়েছে ইসলামের প্রসারে পশ্চিমাদের দুশ্চিন্তায়

16:37 - March 10, 2008
সংবাদ: 1636110
জ্ঞান সৃষ্টিকারী ইসলাম ধর্মে প্রবেশের নুতন ঢেউতে বিচলিত হয়ে পড়েছে পশ্চিমা নেতারা, আর এটাই হচ্ছে নবী (সা.) ও কোরআনকে অপমান করার মূল কারণ, বলেছেন কোরআন সম্পর্কিত বিষয়ে একজন আন্তর্জাতিক বিচারক।
আলী আকবার হানাফি ইক্বনাকে আরও বলেছেন, বিশ্বব্যাপী ইসলাম ও কোরআনের সংস্কৃতি প্রসার লাভ করায় পশ্চিমারা হুমকি অনুভব করছে আর সেটাই হলো ধর্মের পবিত্রতাহননকারী কার্টুন প্রকাশের কারণ। জনাব হানাফী, যিনি সাওত ও লাহন বিষয়ে একজন শিক্ষক, তিনি বলেন, অবিশ্বাসীরা ইসলামী আদর্শ ও কোরআনের সংস্কৃতিতে ভীত হয়ে সব সময় মুসলমানদের বিরোধিতা করে এসেছে।

ইরানে ইসলামী বিপ্লবের বিজয় ও লেবাননে হিজবুল্লাহর আত্মপ্রকাশের কথা উল্লেখ করে তিনি বলেন যে শত্রুরা জানে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতারা সারা বিশ্বে ইসলামী আন্দোলনগুলোর নেতা এবং এ সব নেতারা কখনোই পশ্চিমাদের, যুক্তরাষ্ট্রের এবং আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবেনা।

তিনি বলেন, অবিশ্বাসীরা ইসলাম ও নবী (সা.) কে অপমান করার কোন কোন চেষ্টা বাকী রাখবে না, কারণ ঐতিহাসিকভাবে তাদের মনোভাবের ভিতরেই এর শিকড় গেড়ে আছে।
captcha