IQNA

বাকস্বাধীনতা ও কাউকে অপমান করার মধ্যে পার্থক্য বুঝার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ইরানের আহবান

22:22 - March 10, 2008
সংবাদ: 1636366
নবী (সা.) এর প্রতি অবমাননাকর ব্যাঙ্গাত্মক কার্টুন এবং ইসলামের পবিত্রতা হনন এবং বাকস্বাধীনতার মধ্যে পার্থক্য করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছে ইরান, বলেছেন ইরানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মাদ আলী হুসাইনী। জনাব হুসাইনী ইক্বনাকে এক নিউজ ব্রিফিং- এ বলেছেন মার্চের ১০ তারিখে ইরান ই ইউকে এ ধরনের ঔদ্ধত্যমূলক কর্মকান্ডের মোকাবিলা করার যথাযথ আইন প্রনয়নের আহবান জানিয়েছে।
গাজা ভূখন্ডে যায়নবাদী সরকার কতৃর্ক ইসলাম বিরোধী সাংস্কৃতিক ও সামরিক আক্রমণ ও ইউরোপীদের দ্বারা ইসলামের পবিত্র ব্যক্তিদের মানহানির উপর তার পর্যবেক্ষণ কী জানতে চাইলে মুখপাত্র বলেন, পশ্চিমা কিছু নীতি নির্ধারকদের ষড়যন্ত্রের ভেতরেই রয়েছে এ ধরনের অনৈতিক ও উস্কানীমূলক কর্মকান্ডের শিকড়।

তিনি বলেন, তথাকথিত রাজনীতিকরা পারস্পরিক সমঝোতা, পাশাপাশি বসবাস ও ধর্মগুলোর মধ্যে সংলাপ পরিত্যাগ করেছে এবং যুদ্ধে প্রবেশ করেছে। তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শত্রুতামূলক নীতি বাস্তবায়ন করছে কিন্তু বিশ্বজনমত এ ধরনের মনোভাবকে কখনোই গুরুত্ব দেবে না।

হল্যান্ডে কোরআন বিরোধী একটি ছবির ব্যাপারে মন্ত্রনালয় কী পদক্ষেপ নিয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা উর্ধতন ডাচ কর্মকর্তাদের সাথে বেশ কিছু বৈঠক করেছি এবং জোর দিয়ে বলেছি যে এ ধরনের আক্রমনাত্মক পদক্ষেপ বর্তমান সম্পর্ক ও সহযোগিতার ক্ষতি করবে।

তিনি বলেন, ইসলামের পবিত্র ব্যক্তিত্বের অবমাননা করা অন্যায় এবং তা ক্ষমা করা যায়না এবং মুসলমানদের উচিত এ বিষয়ে ইউরোপীয় কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া।
captcha