বুরাথা আরবী ভাষা সংবাদ সংস্থা জানিয়েছে যে সেমিনারে মাহদাভিয়াত ও ইমাম মাহদী (আ.ফা.) এর আগমনের উপর পথভ্রষ্ট চিন্তা মোকাবিলা এবং ইমাম মাহদী (আ.) এর সাথে সম্পর্কের দাবীদার সন্ত্রাসী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
মাহদাভিয়াত এবং ইমামের আগমন নবী (সা.) এর পবিত্র পরিবারের বিশ্বাস সংস্কৃতিকে স্কুল ও ইউনিভার্সিটিতে শিক্ষা দেয়া নিয়েও সেখানে আলোচনা হয়েছে।
নাজাফ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল আব্দুল হুসাইন আবতান পথভ্রষ্ট চিন্তার প্রসার ঘটতে পারে বলে সতর্ক করেন।
জনাব আবতান আরও বলেন, নাজাফে তিন বছর আগে একটি সংস্থা তৈরী হয়েছে যার লক্ষ্য হচ্ছে পথভ্রষ্ট চিন্তার মোকাবিলা করা এবং চরম পন্থী দলগুলোর সন্ত্রাসী কার্যর্ক্রম মোকাবিলা করা।
তিনি আরও বলেন, চরম পস্থী দলগুলো চেষ্টা করছে মাহদাভিয়াত সংস্কৃতির উপর বিকৃত ও পথভ্রষ্ট চিন্তা শিয়াদের ভিতর প্রচার করতে এবং মুসলমানদের ভিতর বিভেদ সৃষ্টি করতে।