IQNA

মিথ্যা আধ্যাত্মিকতার মোকাবিলা করার জন্য কোরআন ও নবী (সা.) এর ইতরাত বা পবিত্র বংশধরকে আঁকড়ে ধরার আহবান

20:58 - March 11, 2008
সংবাদ: 1636732
মিথ্যা আধ্যাত্মিকতা ও পথভ্রষ্ট মাযহাব মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে কোরআন ও নবী (সা.) এর ইতরাত বা পবিত্র বংশধরকে আঁকড়ে ধরা, বলেছেন ইরানের জিহাদ ইউনিভাসির্টির সাংস্কৃতিক বিভাগের উপপ্রধান সাইদ পুর আলী।
জিহাদ ইউনিভাসির্টির সাংস্কৃতিক বিভাগের উপপ্রধান আরও বলেছেন যে ইরানে একটি দল মিথ্যা আধ্যাত্মিকতা প্রচার করতে চাচ্ছে আর এই ষড়যন্ত্রেকে মোকাবিলা করার একমাত্র পথ হচ্ছে এই মুসলিম জাতি যেন কোরআন, ইতরাত বা নবী (সা.) এর পবিত্র বংশধরকে ও নবী (সা.) এর হাদীসের দিকে ঝুঁকে পড়ে।

জিহাদ ইউনিভার্সিটির কোরআন বিশেষজ্ঞদের সমিতির সাংস্কৃতিক উপপ্রধান ও সেক্রেটারীদের উদ্দ্যেশ্য বক্তব্য দান কালে সাইদ পুর আলী আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিলো জ্ঞান খুলে দেয়া ধর্ম ইসলাম ও পবিত্র কোরআনের উপর ভিত্তি করে।

এই ঐশী কিতাব ও ইসলামী নীতিমালা ইরানের বিপ্লবী ও ধার্মিক জাতিকে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে আত্যাচারের মোকাবিলা করতে সাহায্য করেছে।

মরহুম ইমাম খোমেইনীর শক্তিশালী আন্দোলন ইরানী জাতিকে ইসলামের সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে উৎসাহিত করেছে এবং কোরআনের নীতিমালার উপর ভিত্তি করে একটি পদ্ধতি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে যা আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের মর্যাদা বৃদ্ধি করেছে।

captcha