IQNA

ড্যানিশ সংবাদ পত্রগুলোর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে একটি ইসলামী দল

21:29 - March 11, 2008
সংবাদ: 1636733
আম্মান, জর্দান -- এক দল ইসলামী আন্দোলন কর্মী বলেছে যে তারা নবী (সা.) কে অবমাননাকারী কার্টুনের পুনর্মুদ্রণকারী ২০ টি ড্যানিশ সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করবে।
২০০৫ সালে প্রথম যে ড্যানিশ পত্রিকা এ কার্টুন ছেপেছিলো দলটি বলেছে যে তারা তার প্রধান সম্পাদক ও কার্টুনিস্টের বিরুদ্ধেও মামলা করবে।

গত মাসে ডেনমার্কেও প্রধান সংবাদপত্রগুলো আবার পুরনো সেই বারোটি কার্টুনের একটি ছাপিয়েছিলো কার্টুনিস্টকে হত্যার একটি পরিকল্পনা পুলিশ কর্তৃক আবিষ্কার হওয়ার পর। সংবাদপত্রগুলো বলে, পুনর্মুদ্রণ ছিলো বাক স্বাধীনতার উৎকর্ষ ঘটানোর জন্য।

দলটি আরও বলেছে যে তারা জর্দানের আদালতে এই মামলা করবে কারণ দেশের আইনে ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি প্রকাশ্যে অপমান একটি অপরাধ এবং এর শাস্তি তিন বছর পর্যন্ত কারাগার বাস।

সূত্র: এপি
captcha