IQNA

ইস্তামবুল মুসলিম মানবসেবীদের বিশ্ব সম্মেলন আয়োজন করছে

22:20 - March 11, 2008
সংবাদ: 1636736
মুসলিম মানবসেবীদের প্রথম বিশ্ব সম্মেলন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে ইস্তামবুল। সম্মেলন অনুষ্ঠিত হবে সুইস হোটেলে ২২রা মার্চ থেকে ২৪ঠা মার্চ। সম্মেলনের বিষয় হচ্ছে, 'চ্যালেঞ্জের মোকাবিলা ও সমস্যার সমাধান বের করা'।
বেশ কিছু এন জি ও এবং মানবসেবীরা সারা বিশ্ব থেকে WCMP ২০০৮- এ যোগদান করবে। আশা করা হচ্ছে এ সম্মেলন মত বিনিময়ের সুযোগ, নতুন ধারণা আবিষ্কার এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা মূলক সম্পর্কের উন্নয়ন ঘটাবে।

সম্মেলনে বেশ কিছু সমস্যাও তুলে ধরা হবে। সম্মেলন আশা করছে তা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আগত মানবসেবীদের মধ্যে সম্পর্ক গভীর করবে।

নন প্রফিট ইমপ্রুভমেন্ট গ্রুপ এবং হায়াত হেলথ এন্ড সোশাল সার্ভিসেস ইন টার্কি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনের শরীক। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বেশী অভাবগ্রস্তদের মাঝে কাজ করে যাচ্ছে।

সূত্র: টুডে
captcha