এ সপ্তাহে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের আগে ও আই সির পররাষ্ট্র মন্ত্রীরা এক বৈঠকে ইসরাইলের সমালোচনায় মনোনিবেশ করেন। এছাড়াও তারা ইরাক যুদ্ধ, দারফুর বিরোধ এবং পশ্চিমা দেশগুলোতে ইসলাম-আতঙ্ক নিয়ে আলোচনা করেন।
আমাদের অভিমত আন্তর্জাতিক সমপ্রদায়কে পরিষ্কারভাবে ইসরাইলকে বুঝিয়ে দিতে হবে যে তারা ফিলিস্তীনি জনগণের উপর আধিপত্যের নীতি চালিয়ে যেতে পারেনা,সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেইখ তিদিয়ানি গাডিও বৈঠকের আয়োজক হিসেবে তার বক্তব্যে একথা বলেন।
জনাব গাডিও জেরুজালেমে ইসরাইলের বলপ্রয়োগ ও সীমালংঘনের সমালোচনা করেন। তিনি বলেন, এই অবস্থা সহ্য করা যায়না এবং এ অবস্থা দাবী করে আমরা যেন আমাদের ফিলিস্তীনি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামের পিছনে সংঘবদ্ধ হয়ে থাকি।
ইসলাইল তার হামলা স্থগিত রাখায় সপ্তাহের শেষ থেকে আপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অন্যান্য মন্ত্রীরা এবং ও আই সির সেক্রেটারী জেনারেল ইকমানুদ্দীন ইহসানগলু একটি ফিলিস্তীনী রাষ্ট্র দ্রুত গঠনের জন্য আহবান জানান।
বৃহস্পতি ও শুক্তবারের সম্মেলনে মন্ত্রীরা পশ্চিমাদের ‘ইসলাম আতঙ্ক' কীভাবে মোকাবিলা করা যায় তা প্রধান আলোচনার বিষয় হিসেবে নির্বাচন করতে পারেন।