সারা দেশ থেকে আগত জনগণের এক বিশাল সমাবেশে আয়াতুল্লাহ খামেনেঈ বলেন যে সতর্ক ইরানী জাতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের দাম্ভিক শক্তিগুলোকে আরেকবার হতাশ করার রাজনৈতিক ও ধর্মীয় দায়িত্বে স্বতস্ফুর্তভাবে হাজির হয়েছে।
আয়াতুল্লাহ খমেনেঈ বলেন, বিশ্বের আগ্রাসী শক্তিগুলোর নিরবিচ্ছিন্ন ও ব্যাপক প্রচারণা ১৪ই মার্চের সংসদীয় নির্বাচনের প্রতি অনীহা সৃষ্টি করতে চায় যা এসেছে ইসলাম ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের বিদ্বেষ থেকে।
তিনি বলেন, তারা মহান ইরানী জাতিকে পর্যবেক্ষণ করছে যারা ইসলামী জাগরণ ও সম্মানের পতাকা উত্তোলন করেছে। একই কারণে তারা যে সব বিষয়ে ইরানের সম্মান ও কল্যাণ বৃদ্ধি হয় সেগুলোর বিরুদ্ধে কথা বলছে।
ইসলামী বিপ্লবের নেতা আমেরিকান কর্মকর্তাদের সর্বশেষ মন্তব্য উল্লেখ করে বলেন যে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আরও প্রস্তাব পাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন ইরানী জনগণ ভোটকেন্দ্রে না যায়। তিনি বলেন, যারা গণতন্ত্রের প্রচারক তারাই প্রকাশ্যে গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে কারণ তারা জানে ভোট ইরানী জাতির অগ্রগতি ও শক্তির মঞ্চ সৃষ্টি করবে।
কিন্তু সতর্ক ইরানী জনগণ আগের চাইতে বেশী আবেগ নিয়ে এবার ভোটকেন্দ্রে যাবে এবং বিশ্বের আগ্রাসী শক্তিগুলো কর্তৃক ইসলামী শাসন পদ্ধতিকে খাটো করার যে কোন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে।
তিনি বলেন, ব্যপক অপপ্রচার বর্তমান প্রশাসন ও সংসদের প্রতি জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে চায়। সদা প্রস্তুত ইরানী জাতির বিরোধীরা আসন্ন নির্বাচনের সাস্থ্য ও সুষ্ঠতা সম্পর্কে সন্দেহ করতে চায়। আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার সবকটিই ছিলো সুষ্ঠ ও পরিচ্ছন্ন এবং শুক্রবারের আসন্ন নির্বাচনও তাই হবে।
আয়াতুল্লাহ আলী খামেনেঈ সামাজিক ন্যায়বিচার, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, ধর্মীয় গণতন্ত্রের উন্নয়ন ও ইসলামী আইন কানুনের অধীনে জনগণের স্বাধীনতাকে মূল্যবোধ বলে বর্ণনা করেন।
তিনি জনগণকে আহবান জানান যেন তারা সর্তক ও বিশ্বস্ত ব্যক্তিদের সাথে পরামর্শ করেন সেসব আইনবিদদের নির্বাচিত করতে যারা হবে বিশ্বাসী ও আন্তরিক, ন্যায়পরায়ণতা ও বঞ্চিত জনগণের সমর্থক, যারা দুর্নীতির মোকাবিলা করবে ইমাম খোমেইনীর পথ ও ইসলামী মূল্যবোধ ধরে রাখবে। তিনি জনগণকে আহবান জানান যেন তারা তাদেরকে নির্বাচিত করেন যারা শত্রুদের মতামত ও লক্ষ্যের সাথে সুস্পষ্ট দূরত্ব রাখেন।
তিনি জনগণকে উৎসাহ দেন যে তারা ঐশী পুরস্কার লাভ করবেন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এবং যথাযথ পছন্দের মাধ্যমে দিগুণ পুরস্কার লাভ করবেন।