IQNA

আয়াতুল্লাহ তাসখিরি কায়রো সম্মেলনে বক্তব্য রাখবেন

21:51 - March 15, 2008
সংবাদ: 1637833
তেহরান (ইক্বনা) -- আয়াতুল্লাহ মোহম্মাদ আলী তাসখিরি ইসলামী বিষয়ে হাইকাউন্সিলের 'ইসলামে সামাজিক নিরাপত্তা' বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্মেলনটি মিশরের রাজধানী কায়রোতে ১৬ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলন শুরুর অনুষ্ঠানে আয়াতুল্লাহ তাসখিরি ওয়াক্ফ- এর উপরে বক্তব্য রাখবেন। ওয়াক্ফ হচ্ছে ইসলামী একটি উপহার যাতে কোন বিল্ডিং বা জমি মুসলিম ধর্মীয় ও সেবামূলক কাজে দেয়া হয়। তার বক্তব্যের আরেক অংশ হবে ইসলামী নীতিমালার ভূমিকা, ন্যায়বিচারের প্রকাশ ও সামাজিক নিরাপত্তা।

চারদিনের এই বার্ষিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ইসলামী বিশ্বে শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নুতন পথনির্দেশ দিয়ে ইসলামী উম্মাহর সচেতনতা বৃদ্ধি।

মিশরের ধর্মবিষয়ক মন্ত্রী মাহমুদ হামদি যাক্বযুক্ব বলেন যে আরব দেশগুলো ও বিদেশ থেকে ৮৮ জনের বেশী ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ও আই সির প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

'ইসলাম ও ধর্মগুলোর মধ্যে সংলাপ', 'ইসলামী সংস্কৃতি ও সংস্কৃতিসগুলোর মধ্যে সংলাপ', 'সাংস্কৃতিক পরিচয়, মানবাধিকার এবং বিশ্বায়নের বিপদসমূহ এবং ইসলামী বিশ্বে এর প্রভাব' সম্মেলনের বিষয়েগুলোর অন্যতম।
captcha