IQNA

নবী (সা.) এর সুন্নাহকে সমুন্নত রাখলে তা মুসলমানদের সামাজিক সমস্যাগুলো দূর হতে সাহায্য করবে

20:54 - March 24, 2008
সংবাদ: 1638807
দেশের অনেক সামাজিক সমস্যা ও খারাপ বিষয়কে দূর করা যাবে যদি নবী (সা.) এর উদাহরণকে অনুসরণ করা হয়, বলেছেন জুম'আর ইমাম।
উত্তর-পশ্চিম অংশের শহর উরুমিয়াতে সুন্নী জুম'আর ইমাম শেইখ আব্দুল গাদির বাইযাভী উম্মাহর উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে যুবকদের উচিত নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা ও তার উদাহরণ (সুন্নাহ) অনুসরণ করা যার মাধ্যমে ইসলামের ও কোরআনের শত্রুদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক আক্রমণকে প্রতিরোধ করা যায়।

শেইখ বাইযাভী সারা বিশ্বের মুসলমানদের আহবান জানান ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য যেহেতু শত্রুরা ইসলামী সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এবং একে মোকাবেলার একমাত্র পথ হচ্ছে ঐক্য।

ঐক্য সপ্তাহ পালন করা হয় ৫ দিন যার মধ্যে নবী (সা.) এর জন্মের তারিখ হিসেবে দুটো তারিখ পরিচিত। সুন্নীরা তাদের বর্ণনা নেন নবী (সা.) এর সাহাবীদের কাছ থেকে যা ১২ই রবিউল আউয়াল। অন্যদিকে শিয়াদের বর্ণনা গুলো গ্রহণ করা হয়েছে নবীর (সা.) পরিবার থেকে যারা বলে তার জন্ম দিন ১৭ই রবিউল আউয়াল।
captcha