IQNA

শরিয়া হচ্ছে নিরপেক্ষ ও ন্যায়পূর্ণ আইন ব্যবস্থা

21:24 - March 25, 2008
সংবাদ: 1638859
এক অভূতপূর্ব সম্মেলনে শিক্ষাবিদ ও বিচারকদের সমন্বয়ে গঠিত একটি মুসলিম প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া এবং ফ্রান্সসহ ৩২ টি দেশের প্রতিনিধিদের সামনে কেন ইসলামী শরিয়া আইন অন্যান্য আইন ব্যবস্থার সমানই একটি ব্যবস্থা তা তুলে ধরেন।
সুদানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জালাল আল দ্বীন উসমান আবুধাবীতে গত সোমবার বলেন, " কোরআনের নীতিমালা শান্তি ও ন্যায়বিচারের আহবান করে। তা আহবান করে পরষ্পরের ধর্মের প্রতি সম্মান দেখাতে ও বিভিন্নতাকে। এটি আমাদের বলে আমাদের অঙ্গীকার রক্ষা করতে এবং সৎ জীবন-যাপন করতে। এটিই হচ্ছে একটি জীবন পদ্ধতি।

উসমান বলেন শরিয়া সফলতা লাভ করেছে কারন তা তার রায়কে বাধ্যতামূলক করতে সক্ষম।

ইউনিভার্সিটি অব আবর আমিরাতের আইন বিভাগের ডীন ডঃ ডাসেম আল শামসী শরিয়াতে বিচারের আগে অভিযুক্তকে নির্দোষ ধরা হয় এই বিষয়ে প্রতিনিধিদলকে জানান।

তিনি বলেন, 'বিচারের আগে অভিযুক্ত নির্দোষ এই নীতি এবং মানুষের জীবনের পবিত্রতা' কোরআনে উল্ল্যেখিত হয়েছে মানুষের জীবনের মূল্যের বিশ্বজনীন ঘোষণা আসার বহু আগেই।

প্রতিনিধিদল জানান কীভাবে এইচ এস বিসি ব্যাংক ও সিটিগ্রুপ শরীয়া আইন গ্রহন করেছে ইসলামী ব্যাংকিং- এর জন্য।

অনেক মুসলিম দেশ তাদের দেশে শরিয়া আইন যুক্ত করেছে ও প্রয়োগ করছে। তারা একুশ শতাব্দীতে নুতন কী চ্যালেঞ্জ আসতে পারে তা নিয়েও আলোচনা করেন।
captcha