যুক্তরাষ্ট্রের ইন্টারনেট পরিবেশক গার্ট উইল্ডার্সের ১৫ মিনিট দীর্ঘ ছবিটির বিজ্ঞাপন প্রচারের ওয়েবসাইটটি বন্ধ করে দেয়াতে ছবিটি দেখানোর প্রস্তাব দিয়েছে চেক দলটি। ছবিটির বিরুদ্ধে ইতিমধ্যে হল্যান্ডে প্রতিবাদ মিছিল বের হয়েছে।
ডাচ কর্মকর্তারা মনে করেন ছবিটি মুসলিম দেশগুলোতে হিংসাত্মক প্রতিবাদ মিছিলের সৃষ্টি করবে যেমনটি হয়েছিলো দুই বছর আগে নবী (সা.) কে অপমান করে ডেনমার্কের সংবাদপত্রে কার্টুন ছাপার কারণে।
চেক রিপাবলিকের ছোট জাতীয় পার্টি তাদের নিজস্ব সার্ভারে এটি প্রচারের প্রস্তাব দিয়েছে, তাদের ওয়েবসাইটি এই সংবাদ দিয়েছে।
ছবিটির বিষয় যথাযথভাবে জানা যায়নি যা ৩১ মার্চ প্রকাশ করা হবে বলে ঘোষিত হয়েছে। গার্ট উইল্ডার্স বলেছে, ইসলমের পবিত্র বইটি যে ফ্যাসিষ্ট তার এই মত সমর্থিত হবে এই ছবিটিতে।
আমস্টার্ডামের কেন্দ্রে হাজার হাজার লোক উইল্ডার্সের এই ছবির প্রতিবাদ করেছে এই বলে যে এটা দেখানোর জন্য যে সে সারা দেশের প্রতিনিধিত্ব করেনা।
উইল্ডার্স একটি প্রতিক্রিয়াশীল দলের নেতা যারা পার্লামেন্টে ১৫০ টি সীটের মধ্যে ৯ টি সীটের অধিকারী। তাদের ইমিগ্রেশন বিরোধী মতের কারণে তারা নির্যাতিত হয়েছে।