IQNA

চার্চে গমনকারীদের সংখ্যাকে অতিক্রম করবে মুসলিমরা

22:25 - March 26, 2008
সংবাদ: 1639022
ব্রিটেনে ইসলামের ক্রমবর্ধমান প্রভাব প্রকাশিত হয়েছে একটি গবেষণায়। এতে দেখা গেছে এক যুগের কিছু বেশী সময় পরে ইংল্যান্ড ও ওয়েলসে মসজিদে ইবাদাতকারী মুসলিমদের সংখ্যা চার্চে গমনকারী রোমান ক্যাথলিকদের সংখ্যার চাইতে বেশী হবে।
আগামী মাসে প্রকাশিতব্য রিপোর্টে বলা হয়েছে যদি এ ধারা অব্যাহত থাকে তাহলে ২০২০ সালে ক্যাথলিক খৃস্টান ইবাদাতকারীদের সংখ্যা হবে ৬৭৯,০০০।

আর এ সময়ে মুসলমানদের সংখ্যা শুক্রবাবের জামায়াতে বেড়ে দাঁড়াবে ৬৮৩,০০০।

খৃস্টান গবেষকরা বলছেন যে একই সময়ে মসজিদে মুসলমানদের সদস্য সংখ্যা রোববারের সার্ভিসে চার্চ অব ইংল্যান্ডের সদস্য সংখ্যাকে অতিক্রম করে যাবে।

চার্চ মুখপাত্র বলেছেন যে এথলিকানরা অবশ্য সপ্তাহের অন্যদিনে ইবাদাত সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান দেখাচ্ছে যে যদি চার্চের ঐতিহাসিক এই ধারায় কোন পরিবর্তন না আসে তাহলে শতাব্দীর মাঝামাঝি সময়ে খৃস্টানদের চাইতে তৎপর মুসলমানদের সংখ্যা বেশী হবে।

এটি প্রকাশিত হলো এমন সময়ে যখন তীব্র বিতর্ক চলছে যে কোন ইসলামী আইনকে স্বীকৃতি দেয়া যায় এবং এমন দাবীর মুখে যে দেশের কিছু কিছু অংশ অমুসলিমদের যাওয়া নিষিদ্ধ হয়ে যাচ্ছে।

আর্চবিশপ অব ক্যান্টারবারী সমালোচনা উস্কে দিয়েছেন এই কথা বলে যে শারিয়ার কিছু অংশ ব্রিটিশ সমাজে চালু করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।
captcha