IQNA

স্কুলগুলোতে কোরআন শিক্ষায় পরিবর্তন আনা প্রয়োজন

22:29 - March 26, 2008
সংবাদ: 1639023
একজন কোরআন শিক্ষক ও গবেষক বলেছেন শিক্ষা মন্ত্রনালয়ে কোরআন শিক্ষায় পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন।
ড. হামিদ রেযা মোস্তাফিক ইক্বনাকে বলেছেন যে স্কুলগুলোতে কোরআন শিক্ষায় উন্নয়ন আনার জন্য যোগ্য কোরআন শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন।

যোগ্য কোরআন শিক্ষকের অভাব শিক্ষা ব্যবস্থায় প্রধান বাধাগুলোর একটি।

ড. মোস্তাফিফ বলেন, স্কুলগুলোতে কোরআনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হয়েছে কিন্তু তা খুব একটা সফলতা লাভ করেনি। কারণ সমাজে কোরআন সংস্কৃতি নির্মাণে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে।

তিনি বলেন, স্কুলগুলোতে শুধু কোরআনের শিক্ষকদেরই আচরণ কোরআনের মত হওয়া উচিত তা নয় বরং সব শিক্ষকদের আচরণই কোরআন অনুযায়ী হতে হবে যেন তারা কোরআন ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী শিশুদের গড়ে তুলতে পারেন।
captcha