এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যেই প্রধান মন্ত্রী, স্থানীয় সরকার ও সেলিব্রেটি যেমন জামেইন জ্যাকসন এবং জেমস ক্যান- এর সমর্থন লাভ করেছে। ইসলাম চ্যানেলের মাধ্যমে ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ দর্শকের কাছে সমপ্রচার করা হবে।
প্রধান মন্ত্রী গর্ডন ব্রাউন পুরস্কারের প্রতি তার সমর্থনের অঙ্গীকার করেছেন এবং বলেছেন, এটি একটি সুন্দর সুযোগ নতুন পাঠকমন্ডলের কাছে মুসলিম লেখকদের অসাধারণ লেখনী তুলে ধরার জন্য এবং তা ব্রিটেনের জনগণের মাঝে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করবে। সাহিত্যের মাধ্যমে আমরা ভিন্ন সংস্কৃতি সন্মন্ধে জানতে পারি এবং পৃথিবী সম্পর্কে ধারণা আরও প্রশস্ততা লাভ করবে। আমি এ বছরের সকল অংশগ্রহণকারী লেখকদের ও বিজয়ীদের অভিনন্দন জানাতে চাই।
মুসলিম লেখক পুরস্কার দ্বিতীয় বছরে উপনীত হয়েছে এবং এর আয়োজন করছে 'ইনোভেটিভ আর্টস' নামে একটি নন প্রফিট সংস্থা। সংস্থাটি ৮টি বিভাগে ২৬জন লেখককে পুরস্কৃত করবে এবং জামেইন জ্যাকসন জাকজমকপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'বছরের শ্রেষ্ঠ লেখক' পুরস্কারটি উপহার দেবেন।
উদ্যোগটি ব্রিটেনের মুসলিম সমপ্রদায় থেকে বিশাল সাড়া লাভ করেছে এবং ইনোভেটিভ আর্টস প্রায় ১০,০০০ লেখা গ্রহণ করেছে যা একদল বিচারক গত তিনমাস ধরে শ্রেষ্ঠ লেখকদের নির্বাচন করার জন্য বাছাই করছিলেন ।
একহাজার অতিথি পুরন্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মাঝে থাকবেন ২৫ জন সিনিয়র পার্লামেন্ট সদস্য, ৩০ জন স্থানীয় কাউন্সিলর, বার্মিংহামের মেয়র এবং ব্রিটেনের মুসলিম ব্যবসায়ী সমপ্রদায়ের প্রায় ৩০০ সদস্য।
ইউসূফ ইসলাম (ক্যাট ষ্টিভেন্স) মন্তব্য করেন, এখন আগের যেকোন সময়ের চাইতে বেশী ইসলামের শান্তির বাণী পৌঁছে দেয়া দরকার যা এর সৃষ্টিশীল ঐতিহ্যের সাথে মেলে। আমি গর্বিত এই উদ্যোগকে সমর্থন জানিয়ে যা মুসলিমদের সৃষ্টিশীলতাকে লেখনীর মাধ্যমে প্রকাশ করে এবং আমার উষ্ণ অভিনন্দন রইলো মুসলিম লেখক পুরস্কার এর বিজয়ীদের প্রতি।