IQNA

যুক্তরাষ্ট্রে অনেক মুসলিম বাসায় পড়াশোনা করছে

21:50 - March 27, 2008
সংবাদ: 1639095
লোডি, ক্যালিফোর্নিয়ার অন্যান্য অনেক মেয়ের মতই হাজরা বিবি বালেগা হওয়ার পর স্থানীয় পাবলিক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং ঘরেই পড়াশোনা করছে।
তার পরিবার চেয়েছে সে তার পুরুষ আত্মীয়স্বজনের জন্য রান্না বান্না ও ধোয়া মোছার কাজ করুক। তারা আরও দুশ্চিন্তায় ছিলো আমেরিকান শিশু-কিশোররা তার মুসলিম ধর্ম ও তার ঐতিহ্যবাহী পোষাক নিয়ে বিদ্রূপ করবে।

মিস বিবি বললো, কিছু পুরুষ পছন্দ করেনা যখন আপনি আমেরিকান পোষাক পড়বেন। তারা মনে করে এটি মেয়েদের জন্য ভালো না। হাজেরার বয়স এখন ১৭। এখন সে পড়ছে দ্বাদশ গ্রেডে। জায়গাটি সান ফ্রান্সিসকো থেকে ৭০ মাইল পূর্বে একটি কৃষি কেন্দ্রে।

সমস্ত যুক্তরাষ্ট্রে মুসলিমরা যারা মনে করে পাবলিক স্কুলে পড়াশোনা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক তারা এখন বাসায় পড়াশোনা করছে। এই ব্যবস্থা আংশিকভাবে মুসলিম পরিচিতি ধরে রাখার জন্য যা স্কুলগুলোতে বিদ্রূপের লক্ষ্য হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন মিস বিবির ক্ষেত্রে টিন এজ মেয়েদের আমেরিকান জীবনের খারাপ প্রভাব থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা।

পাকিস্তান ও দক্ষিন পূর্ব এশিয়ার যেই স্কুলে পড়ুয়া মেয়েরা যারা ডিস্ট্রিক্ট বোর্ডে ভর্তি হয়েছে তাদের শতকরা ৪০ জনই বাসায় পড়াশোনা করছে।
captcha