IQNA

ডঃ মাহাথির মোহাম্মাদ সারা বিশ্বের মুসলমানদের প্রতি ডাচ পণ্য বয়কটের আহবান জানিয়েছে।

23:44 - March 31, 2008
সংবাদ: 1639499
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মাহাথির মোহাম্মদ বিতর্কিত ছবিটির প্রতিবাদে, যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের সমালোচনা করা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের প্রতি ডাচ পণ্য বয়কটের আহবান জানিয়েছেন ।
তিনি বলেন, এ ধরনের বয়কট হল্যান্ডকে দোকান বন্ধ করতে বাধ্য করবে, যেহেতু মুসলমানরা হচ্ছে সবচেয়ে বড় আমদানীকারক ও পৃথিবীর জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ।

কিন্তু তা কার্যকরী করতে ১ শত ৩০ কোটি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হবে। বয়কটের বিষয়ে ইসলাম ও মুসলিমদের প্রয়োজনকে ব্যক্তিগত প্রয়োজনের উর্ধ্বে স্থান দিতে হবে।

তাদের সাথে ব্যবসা হারাবার ভয় আমাদের করা উচিত নয়। যদি আমরা তা করি তাহলে আমরা মুসলমান হিসেবে চিন্তা করবোনা বরং ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাববো, মালয়েশিয়ান ইসলামিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ৪৬ তম বার্ষিক সাধারণ সভার উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর আগে ড: মাহাথির বলেন ছবিটি ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার ফল এবং এর পিছনে রয়েছে অসৎ উদ্দেশ্য। তারা এগুলো করতেই থাকবে যতক্ষণ না আমরা তাদের দেখাই ইসলাম একটি ভালো ধর্ম, আর আমরা হিংসাত্মক মানুষ নই, আমরা মানুষের কাছে মিথ্যা বলিনা। কিন্তু মুসলিম সমাজকে বাস্তবে করে দেখাতে হবে।

ড: মাহাথির, যিনি এই সংস্থার প্রেসিডেন্ট বলেন, সংস্থার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম ও মুসলিমদের সম্পর্কে সঠিক ধারণা দেয়া যেন ইসলাম সম্পর্কে কোন ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে।
captcha