প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি প্রতিবাদ লিপিতে বলেছে যে ছবিটি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করেছে এবং তা যদি সরিয়ে নেয়া না হয় তবে মুসলিম সমপ্রদায় থেকে প্রতিশোধ নিমন্ত্রণ করবে।
আমাদের প্রতিবাদকে গুরুত্ব দেয়ার জন্য আমরা সারা বিশ্বের মুসলিমদের অতি সত্ত্বর ডাচ পণ্য বয়কটের আহবান জানাচ্ছি, পার্টির যুবকদের নেতা সালাউদ্দীন আইউব এক বিবৃতিতে বলেন।
তিনি বলেন, আমরা আশা করি সারা বিশ্বে মুসলমানদের প্রতিবাদকে যে কোন অপমান ও ইসলামের প্রকৃত চিত্র থেকে বিশ্ববাসীকে ধোঁকা দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অসন্তুষ্টি হিসেবে ধরা হবে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় ১৫ মিনিট দীর্ঘ চলচিত্রকে অসম্মানজনক ও উত্তেজনা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছে।
গার্ট উইল্ডাসের চলচ্চিত্র 'ফিতনা' বৃহস্পতিবার দিন অনলাইনে মুক্ত করা হয় কিন্তু একদিন পরেই তা সাইট থেকে তুলে নেয়া হয়। তখন থেকে এটি ফাইল শেয়ারিং সাইটগুলোতে প্রচার করা হচ্ছে।
চলচ্চিত্রটি ইসলামী জাতিসমূহের রাস্তায় প্রতিবাদের ঝড় তুলেছে কিন্তু মালয়েশিয়াতে নয়। যেখানে দুই কোটি ৭০ লক্ষ জনসংখ্যার ৬০% লোক মুসলিম।