IQNA

মালয়েশিয়ায় 'বিশ্বাস ও শক্তি: ইসলামে নারী' শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে

22:10 - April 05, 2008
সংবাদ: 1640318
কুয়ালালামপুরের ইসলামিক আর্টস মিউজিয়ামে 'বিশ্বাস ও শক্তি ইসলামে নারী' বিষয়ক প্রদর্শনী উদ্বোধন করেন ইয়াং ডি পারটুয়ান আগং টুনকু মিযান যায়নুল আবেদীন।
তিন মাসব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার। লক্ষ্য হচ্ছে ইসলামের শুরু থেকে ক্ষমতাশালী সংগ্রামী মহিলাদের সম্মান প্রদর্শন।

এতে তুলে ধরা হয়েছে নবী (সা.) এর স্ত্রী, তার ব্যবসায়ী শক্তি সাইয়্যেদাতিনা খাদীজা (আ.) এবং একবিংশ শতাব্দীর নারীদের যেমন মালয়েশিয়ার প্রাক্তন প্রধান মন্ত্রীর স্ত্রী তুন সিতি ডঃ হাসমাহ মোহাম্মদ আলী এবং ব্যাংক নেগারার গভণর তান শ্রী ডঃ যেতী আখতার আযীম।

রাজা গ্যালারী ঘুরে, হস্তশিল্প, জুয়েলারী, পোষাক এবং স্মৃতি থেকে হারিয়ে যাওয়া রাণীদের ব্যবহৃত জিনিস এবং ৮ম শতাব্দীর প্রভাবশালী নারীদের ব্যবহৃত জিনিস দেখেন।
এর মধ্যে আকর্ষণীয় ছিলো ইরানী 'অশ্রু ভাস' যা দেশের যোদ্ধাদের অশ্রু সংগ্রহে ব্যবহৃত হতো।

প্রদর্শনীর সাথে বেশ কিছু শিক্ষা অনুষ্ঠান চলবে। যেমন রচনা প্রতিযোগিতা, সেমিনার, আল কোরআন কর্মশিবির এবং বাচ্চাদের জন্য রঙতুলির ব্যবহার।
captcha