নাতানযে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস পালনকালে ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ইরানী জাতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে পারমাণবিক প্রযুক্তিকে পূর্ণ নিয়ন্ত্রনে এনেছে এর শান্তিপূর্ণ ব্যবহারের জন্য; যদিও এতে ছিলো নিষেধাজ্ঞা, মনোপলী এবং অবরোধ। ধন্যবাদ দেশের তরুণ বৈজ্ঞানিকদের।
তিনি বলেন, 'আমরা ৬০০০ নুতন সেন্ট্রিফিউস স্থাপন করতে যাচ্ছি' এ ধরনের খবর আমাদের অগ্রগতির তুলনায় খুবই সামান্য খবর।
তিনি বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি কোন দেশ থেকে আমদানী করা নয় তা ইরানের সম্পূর্ণ নিজস্ব আর তাই তা কেউ ছিনিয়ে নিতে পারবেনা। বৃহৎ শক্তিদের হইচই ও প্রচারণার লক্ষ্য হচ্ছে ইরানী জাতিকে পারমাণবিক প্রযুক্তির অহস্তান্তরযোগ্য অধিকার থেকে বঞ্চিত করা।
তিনি আরও বলেন, আমি গৌরবের সাথে ইরানী জাতি ও বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর কাছে এবং পুরো মানবজাতির কাছে ঘোষণা করতে চাই যে ইরানী জাতির যুক্তি বৃহৎশক্তিগুলোর পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।
অন্য জায়গায় তার মন্তব্য তিনি জোর দিয়ে বলেন, ইরানী জাতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আইন অনুগত জাতি এবং কখনোই অন্য জাতিদের উপর আধিপত্য করতে চায়নি। ইরানী জাতি ছিলো ইতিহাস জুড়ে শান্তি, ন্যায়বিচার, বন্ধুত্ব ও ভালোবাসার পতাকাবাহী।