IQNA

'নাৎসী ইসরাইল' - জাতিসংঘের ইহুদী দূত

23:17 - April 10, 2008
সংবাদ: 1641822
অধিকৃত ফিলিস্তীনি এলাকায় জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইহুদী দূত গত মঙ্গলবার বলেছেন ফিলিস্তীনিদের বিরুদ্ধে ইসরাইলের অত্যাচার নাৎসী জার্মানীর অত্যাচারের মতই।
যদি চীনের জন্য তিব্বতে অথবা দারফুরে সুদানী সরকারের জন্য এ ধরনের পরিস্থিতি থাকতো তাহলে আমি মনে করি এ ধরনের তুলনা করতে কোন দ্বিধা থাকতো না, বলেছেন জাতিসংঘের মানবাধিকার দূত রিচার্ডফ বিবিসির সাথে এক সাক্ষাতকারে।

যিনি আন্তর্জাতিক আইন বিষয়ে একজন পৃথিবী বিখ্যাত আমেরিকান ইহুদী প্রফেসর ফক প্রথম এই তুলনাটি করেন গত জুন মাসে। "এটি কি একটি দায়িত্বজ্ঞানহীন অতিরঞ্জিত মন্তব্য যে ফিলিস্তীনীদের সাথে যে ব্যবহার করা হচ্ছে তা নাৎসী জার্মানীর অত্যাচারের মত? আমার মনে হয় না", তিনি তার এক প্রবন্ধে লিখেছিলেন।

তিনি বলেন, একজন আমেরিকান ইহুদী হয়ে এটি আমার জন্য বিশেষভাবে যন্ত্রনাদায়ক যে এ ধরনের একটি উত্তেজক তুলনা দিয়ে আমি ফিলিস্তীনিদের বিরুদ্ধে চলমান ও ক্রমবর্ধমান অত্যাচারের বর্ণনা দিতে বাধ্য হলাম।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ফককে ৬ বছরের জন্য অধিকৃত ফিলিস্তীনে মানবাধিকার পরিস্থিতির উপর তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আগামী জুন মাসে বিদায়ী কর্মকর্তা জন ডুগার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন।
captcha