সমিতির বিবৃতিতে বলা হয়:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
"তিনি যিনি তাঁর রাসূলকে পাঠিয়েছেন সত্য পথও সত্য দ্বীন সহকারে যেন তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করতে পারেন মুশরিকরা তা যতই অপছন্দ করুক।" (কোরআন ৯-৩৩)
ইউরোপসহ বিশ্বময় তওহীদের বাণী ও মুহাম্মাদের ধর্মের প্রসার বিশ্বের দাম্ভিক শক্তিদের এবং মিথ্যার উত্তরাধিকারীদের আতংকিত করেছে এবং তাই তারা যে কোন উপায়ে ইসলামকে খাটো করতে চায়। নিশ্চয়ই তারা ঐশী অঙ্গীকার সম্বদ্ধে অজ্ঞ।
"এরা ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তা ঘৃণা করেন এবং তিনি তার নূরকে সম্পূর্ণ করবেনই অবিশ্বাসীরা তা যতই অপছন্দ করুক।" (কোরআন ৯-৩২)
কোরআন বিদ্বেষী চলচ্চিত্র 'ফিতনা' বিশ্বযায়নবাদীদের অনুচর দ্বারা তৈরী কোরআন শিক্ষা ও মূল্যবোধের বিবৃতি শত্রুদের পরিষ্কার প্রতারণাপূর্ণ কৌশল ছাড়া কিছু নয় যা ইউরোপ ও অন্যান্য জায়গায় যুবকদের অন্তর কোরআনী সত্য প্রবেশের পথে বাধার সৃষ্টি করার অপচেষ্টা। এ ধরনের চেষ্টা হিতে বিপরীত হবে এবং পরাজয় ডেকে আনবে।
কোরআনী সংস্থাসমূহের সমিতি দৃঢ়ভাবে এর নিন্দা জানাচ্ছে এবং সমস্ত মুসলিমকে এ ধরনের ষড়যন্ত্রকে প্রজ্ঞা ও সতর্কতার সাথে মোকাবিলা করার আহবান জানাচ্ছে।