ফোরামে যোগদান করবেন আরব ও বিদেশী দেশ গুলো থেকে বিভিন্ন রাজা বাদশাহ, প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রীরা। এছাড়াও যোগদান করবে উর্দ্ধতন কর্মকর্তা, সুবিখ্যাত অর্থনীতিবিদ ও বিজ্ঞ ব্যক্তিরা।
এটির উদ্বোধন হবে বায়ান প্রাসাদে। এর বিষয় বস্তু নির্ধারণ করা হয়েছে 'বিশ্ব উন্নয়নে ইসলামী দেশসমূহের অংশীদায়িত্ব।' এর পর পরই কুয়েত শেরাটন হোটেলে থাকবে বিভিন্ন আলোচনা ও বিতর্ক অধিবেশন বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ে।
আরো কিছু মিটিং ও সেমিনার পাশাপাশি চলবে যুবক নেতা। নারী ব্যবসায়ী এবং ইসলামী ফাইনান্সসিং ইনষ্টিটিউশনের জন্য।
উল্ল্যেখ্য এ মিটিং হচ্ছে পূর্ববর্তী কয়েকটি ধারাবাহিক ফোরামের ফলাফল যার শেষটি অনুষ্ঠিত হয়েছিলো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।