IQNA

ইসলামের বিরুদ্ধে মিডিয়ার পক্ষপাতিত্বমূলক আচরণ

22:40 - April 14, 2008
সংবাদ: 1642707
৯/১১ এর পরবর্তী পরিস্থিতিতে এবং মুসলমানরা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তা খুবই উদ্বেগজনক, বলেছেন সৌদী আরব থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক আরব নিউজ এর সম্পাদক লিয়াকত হোসেইন।
মুসলমানদের যে চিত্র পশ্চিমা মিডিয়া তুলে ধরছে তা পরিষ্কারভাবে এক বাণী পাঠাচ্ছে যে ইসলাম ও মুসলিমরা ঘৃণ্য জিনিস। নুতন দিল্লীতে ১১ এপ্রিল এক বুদ্ধিজীবি সমাবেশে জনাব হোসেইন একথা বলেন।

জনাব হোসেইন বলেন, আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে বাড়াবাড়ি করছে যেহেতু তা যায়নাবাদীদের নিয়ন্ত্রনে রয়েছে। এর ফলে ইসলামের সাথে সম্পর্কিত যে কোন খবর ইসলাম সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রদান করে। কিন্তু এর একটা সুবিধাও আছে। যেমন পক্ষপাতহীন লোকেরা সহজেই ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে।

জনাব হোসেইন বলেন, সবচেয়ে বেশি দায়িত্ব সংবাদপত্র ও টি ভি চ্যানেলের সম্পাদকদের ও স্ক্রিপ্ট রাইটারদের যারা সংবাদ গুলো নতুন করে লেখার সময় 'চরমপন্থী' ও 'সন্ত্রাসী' শব্দটি মুসলিম সংস্থাগুলোর নামের সাথে যুক্ত করে দেয় ।

উৎস: ইনডিয়ান মুসলিম
captcha