মোহাম্মাদ রেযা সালেহ বলেন, দোয়ার অনুবাদটি চীনা মুসলিমদের জন্য আহলুল বায়েত (আ.) এর শিক্ষার সাথে আরো পরিচিত হওয়ার উৎস হলো।
তিনি বলেন, চীনা মুসলিমদেরকে আহলুল বায়েত (আ.) এর শিক্ষার সাথে এবং চীনা অমুসলিমদেরকে ঐশী বিশ্বাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়াই এই অনুবাদের উদ্দেশ্য।
তিনি বলেন, দোয়া কুমাইল নিষ্পাপ ইমামদের (আ.) শেখানো অসাধারণ দোয়াগুলোর একটি যা নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় পূর্ণ।
তিনি বলেন, এই দোয়া শিয়া দর্শন ও প্রজ্ঞার পরিচিতি। নিষ্পাপ ইমামদের শিক্ষা প্রচার হচ্ছে শিয়া ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের সর্বোত্তম জবাব। তিনি বলেন, যে কেউ শিয়া বিশ্বাসের সত্যের সাথে পরিচিতি লাভ করবে সে এই মাযহাবের প্রতি আকৃষ্ট হবে।