উদ্বোধনী অনুষ্ঠানে গত বছরের শ্রেষ্ঠ তেলাওয়াতকারী মোভাহহেদী পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন এবং কুরআনের অনুবাদকারী বাহরামপুর একটি বক্তৃতা দেন।
বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপপ্রধান আব্বাসী মোকাদ্দাম কুরআন বিষয়ক বিচারক এবং বিশেষজ্ঞ ফেরেদুনী, কাশানের জুমার নামাজের ইমাম হুজ্জাতুল ইসলাম নামাযী এবং আরো কিছু কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইরানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ২৩তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ১৩ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিল। এতে পাঁচটি ডিস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের তিলাওয়াতকারীরা অংশ গ্রহণ করছে।
মৌখিক এই প্রতিযোগিতায় আছে তিলাওয়াত, গবেষণা, তারতীল, ৫,১০,২০ পারা ও সম্পূ্র্ণ কুরআন হেফয।