IQNA

বিদেশী পর্যটকরা ‌ইরানের খোররাম শহরে পবিত্র প্রতিরোধ যুদ্ধের মিউজিয়াম পরিদর্শন করছে

23:19 - April 14, 2008
সংবাদ: 1642711
খুযেস্তান প্রদেশের খোররাম শহরে পবিত্র প্রতিরোধ যুদ্ধের মিউজিয়াম পরিদর্শনে গেছে চীন, আরব আমিরাত, ইরাক, দক্ষিণ কোরিয়া থেকে আগত পর্যটকরা।
ইরানী সৈনিকদের ইসলামী দেশকে রক্ষার আত্মত্যাগের ইতিহাস জানতে দুটি আরব ও দুটি পূর্ব এশিয়ার দেশের একটি পর্যটক দল প্রতিরোধ যুদ্ধের (১৯৮০-১৯৮৮ এর চাপিয়ে দেয়া যুদ্ধের) মিউজিয়মের সংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছে।

সংবাদ জানায় যে, প্রায় ১১ জন চীনা পর্যটক, যাদের ইরানে অর্থনৈতিক কর্মকান্ড রয়েছে, খোররাম শহর পুনর্দখলের অভিযান অপারেশন বায়তুল মোকাদ্দাসের ডকুমেন্টারী দেখেন এবং এই প্রথম ইরানের নিরপরাধ বেসামরিক লোকদের উপর বাথিস্ট সৈনিকদের অত্যাচার সম্পর্কে অবগত হন।

চীনের পর্যটকদের একজন চ্যাং ভ্যাং ইরানী জনগণের উপর সাদ্দাম হোসেনের সরকারের অপরাধগুলোকে জঘন্য বলে বর্ণনা করেন।

গত মাসে যুদ্ধবিদ্ধস্ত এই ইরানী শহর পরিদর্শনে প্রায় ৭০টি দেশের পর্যটকরা এসেছে। যার মধ্যে আছে, রাশিয়া, তাজিকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চীন, দঃ কোরিয়া, থাইল্যান্ড, মরক্কো, ইরাক, আরব আমিরাত, লেবানন, তুরষ্ক, আর্জেন্টিনা, মেক্সিকো, ব্রাজিল, চিলি, জার্মানী, নেদারল্যান্ড, ফ্রান্স, সৌদী আরব, বাহরাইন, গাম্বিয়া, গিনি, কন্দো, আইভরি কোস্ট, মাদাগাস্কার, মালি, নাইজেরিয়া, সুদান, আমালিয়া, যুক্তরাষ্ট্র, সুইডেন, বেলজিয়াম, কানাডা, কিউবা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, আযারবাইজান, কাযাকস্তান, তাঞ্জানিয়া, বসনিয়া, এবং শ্রীলংকা।
captcha