IQNA

"পবিত্র কুরআন ও আধুনিক প্রযুক্তি" বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে

23:09 - April 18, 2008
সংবাদ: 1644160
"পবিত্র কুরআন ও আধুনিক প্রযুক্তি" বিষয়ক দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন সৌদি আরবের পবিত্র শহর মদীনাতে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
'আল ইয়াওম আল ইলেকট্রুনি' নামক দৈনিক পত্রিকা অনুযায়ী সম্মেলনে বেশ কিছু আন্তর্জাতিক পণ্ডিত ব্যক্তি ও কুরআন গবেষক এতে অংশগ্রহণ করবেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কুরআনী ইনফরমেশন উন্নয়নে কৌশলগত পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করবেন।

সালিম ফাহদ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল সালিম বিন শাদীদ আল ওরফি বলেন, কনফারেন্সের সুপ্রিম সুপারভাইযার সালিহ বিন আব্দুল আযীয শীঘ্রই সম্মেলনের উদ্দেশ্য ও দিকসমূহ নির্ধারন করবেন।

আল ওরফী বলেন, পণ্ডিত ব্যক্তিদেরকে সম্মেলনের খুটিনাটি বিষয়ে তথ্য জানাতে www.quranit.com ওয়েব সাইট চালু করা হয়েছে ।

সম্মেলনকে সফল করার জন্য বিশেষ পরিচালনা ও বৈজ্ঞানিক কমিটি গঠন করা হয়েছে।
captcha