ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর হুজ্জাতুল ইসলাম হাসান মালেক মোহাম্মাদী ইক্বনার সাথে এক বিশেষ সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতার ঘোষিত এ বছরের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তর্জাতিক এ সংস্থার সবগুলো প্রোগ্রামের ছক তৈরী করা হবে ও সেগুলো বাস্তবায়িত করা হবে।
ক্বোম প্রদেশে গাদীর আন্তর্জাতিক সংস্থার এক্সিকিউটিভ সেক্রেটারীদের সেমিনারের কথা উল্লেখ করে তিনি বলেন, ফাউন্ডেশনের প্রোগ্রামগুলো বাস্তবায়নের লক্ষ্যে এই সেমিনার হতে যাচ্ছে।
তিনি বলেন, সেমিনারের একটি কার্যক্রম হবে গত এক বছরে ফাউন্ডেশনের কর্ম তৎপরতা বিশ্লেষণ করা হবে। সেমিনারে যোগ দিবেন ফাউন্ডেশনের প্রতিনিধিগন, সেক্রেটারীগন ও ম্যানেজারগন। সেমিনারটি অনুষ্ঠিত হবে ১১ই মে।
মালেক মোহাম্মাদী আরো বলেন, ৫৩টি সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় প্রোগ্রামকে তৈরী করা হবে আগামী ৫-২০ বছর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করে। তিনি বলেন এই ফাউন্ডেশন একটি ডাটা ব্যাংক তৈরী করতে যাচ্ছে যাতে থাকবে গাদীরে খুম সম্পর্কে ও ইমাম আলী (আ.) সম্পর্কে তথ্য।
উল্লেখ্য ঐতিহাসিক বিদায় হজ্জ শেষে গাদীরে খুম নামে এক স্থানে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর আদেশে ঘোষণা করেন, 'আমি যার মাওলা (অভিভাবক), আলী তার মাওলা (অভিভাবক)।'