মাযানদারান প্রদেশের শিক্ষা ডিপার্টমেন্টের জনসংযোগ দপ্তর অনুযায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে বায়োলজি শিক্ষকদের মাঝে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য, আর্টিক্যাল ও বিজ্ঞান ভিত্তিক আলোচনার সুযোগ করে দেয়ার জন্য।
সম্মেলনের সচিবের দপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখা আহবান করা হয়েছে, যেমন 'কুরআনের দৃষ্টিতে জেনেটিক বিজ্ঞান', 'কুরআনের দৃষ্টিতে ভ্রুন-এর বৃদ্ধির ধাপসমূহ', 'কুরআনের দৃষ্টিতে প্রকৃতি, পরিবেশ ও প্রকৃতি বিজ্ঞান', 'কুরআনের দৃষ্টিতে পৃথিবীর সৃষ্টির বিভিন্ন ধাপ', 'কুরআনের দৃষ্টিতে জীবন বজায় রাখার বিষয়ে প্রাণীর ভূমিকা' ইত্যাদি।
'কুরআনের দৃষ্টিতে প্রাণীদের মৌলিকত্ব ও বিভিন্নতা', 'কুরআন এবং বায়োকেমিস্ট্রির ভিত্তিতে পানির ভূমিকা', 'কুরআনের দৃষ্টিতে গাছ ও শব্জি এবং তাদের পুষ্টির ভুমিকা', 'কুরআনের দৃষ্টিতে পাশাপাশি বসবাস এবং প্রাণীদের সামাজিক জীবন', 'মানব দেহের বিস্ময়কর শারীরিক ও কোষগঠন' ইত্যাদি হলো 'কুরআনে বায়োলজি'র উপর প্রথম সম্মেলনের প্রধান বিষয়।
প্রবন্ধ জমা দেয়ার শেষ তারিখ ২৫শে মে।